শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আজকে দেশের কোথাও শান্তি নেই: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২০২ সময় দেখুন
আজকে দেশের কোথাও শান্তি নেই: ফখরুল


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আজকে দেশের কোথাও শান্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের বিষয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আজকে গ্রামগঞ্জে যান, চায়ের দোকানে যান, স্কুল-কলেজ-মসজিদে যান; কোথাও শান্তি নেই। সেজন্য বলছি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এছাড়া আলেম-ওলামা যাদের মানুষ সম্মান করে এখন এই সরকার তাদের ধরে নিয়ে টপ করে জেলে পুরে দেয়। তারপর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

ফখরুল বলেন, ‘আমাদের দেশের নেতা বাইরে গিয়ে কথা বললে দুঃখের কিছু নেই। কিন্তু তার দেশে তিনি কী করছেন, তার দেশের মানুষ কেমন আছেন?—এটা ভাবার বিষয়। আজকে কষ্টের বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্র সভা ডেকেছেন ১০০ দেশকে নিয়ে। সেখানে বাংলাদেশের নাম নেই।’

তিনি আরও বলেন, এরা ইতিহাস বিকৃত করছে সমানে। এই ১৫ আগস্ট কে ঘটিয়েছে? খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগ ঘটিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। এটাই ইতিহাস। আর দোষারোপ করেন মেজর জিয়াকে।

জিয়াউর রহমানের নাম এ দেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান এদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন। একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছেন। আপনাদের (আওয়ামী লীগ) দ্বায়িত্ব ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। অথচ আপনারা বহুদলীয় শাসন ব্যবস্থাকে বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছিলেন আগে। আর এবার কী করলেন? যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটা নির্বাচন হয়ে গেল সুষ্ঠুভাবে, সেই ব্যবস্থাকে বাতিল করলেন।

ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে। গতকাল রেইনট্রির ধর্ষণ মামলার রায়ে অপরাধীদের খালাস দেওয়া হয়েছে। কারণ অপরাধীরা ক্ষমতাধর। নারী জাতিকে অপমান করে এদের খালাস দেওয়া হয়েছে। এ ধরনের রায় আমরা মেনে নিতে পারি না। আমি এর তীব্র নিন্দা জানাই।

জাগপা’র সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় এবং সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিতি ছিলেন জাতীয় ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এসজে/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর