শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন বহিষ্কৃতরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৯০ সময় দেখুন
আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন বহিষ্কৃতরা


ইবি করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া পাঁচ শিক্ষার্থী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন। তারা আগামী ১২ জুন সশরীরে উপস্থিত হয়ে শৃঙ্খলা কমিটির কাছে বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। তাদের ৫ জনকে পৃথকভাবে চিঠি পাঠানো হবে। তাদের বক্তব্য শোনার পর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার দিকে আগাবে। এদিকে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী প্রত্যেকেই শোকজের জবাব দিয়েছেন। তবে তাদের মধ্যে একজন শিক্ষার্থী শোকজের জবাবে স্বাক্ষর করেননি।

বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. আনিচুর রহমান জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে তাদের (বহিষ্কৃতদের) আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। আগামী ১২ জুন তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। তারা সবাই শোকজের জবাব দিয়েছে। তবে এক অভিযুক্ত জবাবে স্বাক্ষর করেননি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘যে কারোর আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। তাই তাদের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের জন্য চিঠি ইস্যু হচ্ছে। তাদেরকে জানানো হবে এবং আগামী ১২ তারিখ উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। এরপর কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এর আগে, গত ৪ মার্চ পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। একইদিনে তাদের বিষয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না এ মর্মে শোকজ নোটিস দেওয়া হয়। তবে নোটিস ত্রুটিপূর্ণ হওয়ায় রেজিস্ট্রারকে ভৎর্সনা করে হাইকোর্ট। পরে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের আবার শোকজ নোটিস দেওয়া হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর