রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আত্মপ্রকাশ করেই আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ‘আপ বাংলাদেশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


ঢাবি করেসপনন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৯:২২ | আপডেট: ৯ মে ২০২৫ ১৯:২৮

আন্দোলনে যোগ দিয়ে শাহবাগে রাস্তায় দলটির নেতা-কর্মীরা আদায় করলেন মাগরিবের নামাজ।

ঢাবি: আত্মপ্রকাশ করেই নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে যোগ দিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীরা। শাহবাগে রাস্তায় আদায় করলেন মাগরিবের নামাজ।

শুক্রবার (৯ মে) বিকেল ৬ টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে ছাত্রজনতার অবরোধ আন্দোলনে যোগ দেন সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে নতুন প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ‘আপ বাংলাদেশ’।

আত্মপ্রকাশ ‍অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা দেন শহিদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান। কমিটিতে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন— প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখনো অনড় আন্দোলনরতরা। যমুনার সামনে জুমার নামাজ আদায়ের পর এবার শাহবাগে রাস্তায় তারা আদায় করলেন মাগরিবের নামাজ। নামাজ পরবর্তীতে ব্লকেড কর্মসূচি চলমান রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) মধ্য রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। রাতভর আন্দোলন ও অবস্থান কর্মসূচির পর শুক্রবার বিকেলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাইয়ের বিপ্লবে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/কেকে/এইচআই

আ.লীগ নিষিদ্ধ
আত্মপ্রকাশ
আপ বাংলাদেশ
শাহবাগ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর