শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস  পালিত


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সরকারি বিভিন্ন দফতরের অফিসার, স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আত্রাই মহিলা ডিগ্রী কলেজে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর