শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

আনোয়ারায় নির্মিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী জাবেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
আনোয়ারায় নির্মিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী জাবেদ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দ্বায়িত্বে আছেন বলেই সারা দেশসহ আনোয়ারায় এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। যারা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছে, দেশে আসলে নিজ এলাকায় চিনতে পারবে না প্রবাসীরা। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে পাল্টে গেছে আনোয়ারা-কর্ণফুলীর চিত্র।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নে শিকলবাহা খালের মহতারপাড়া এলাকায় নির্মিত বেড়ীবাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আনোয়ারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নির্মিত হচ্ছে শিল্পকারখানা। এতে বেকারত্ব দূর হয়ে কর্মসংস্থান হবে। দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রী একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুচ্ছাফা প্রমুখ।

বেড়ীবাঁধ পরিদর্শন শেষে চাতরী ইউনিয়নের পেস্কার হাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর