রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বৈরাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বৈরাগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনূর্ধ্ব-১৭) বালক ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বৈরাগ ইউনিয়ন।

শুক্রবার (১৬ জুন) বিকেলে সিইউএফএল স্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত খেলায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ প্রমুখ।

ফাইনাল খেলায় খেলায় বৈরাগ ইউনিয়ন ১-০ গোলে বারশত ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী বিজিত দলের মাঝে অতিথিরা ট্রপি বিতরণ করেন। টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন দল অংশ নেয়। উপজেলা চ্যাম্পিয়ন দল একই টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর