রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আনোয়ারায় বিএনপির অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
আনোয়ারায় বিএনপির অবস্থান কর্মসূচি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত ও ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুর থেকে উপজেলার চাতরী চৌমহনী বাজারে বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে চৌমহনী বাজার ও টানেল সংযোগ সড়ক।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, রফিক ডিলার, ফরিদুল আলম মিল্টন, দিল মোহাম্মদ মঞ্জু, আবু সালেহ, মামুন খান, নরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ আলম, ওসমান শিকদার, সোহেল, আমিন, নুরুল কবির রানা, শোয়াইবুল ইসলাম, সেলিম, হোসেন, বাবলু হোসেন, আলফাজুর রহমান আরিফ, আজম খান, ফরহাদ হোসেন, আবু তাহের, সালাউদ্দিন জাহেদ, বেলাল, মনছুর, নয়ন, জামাল আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব মাহির, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান,সদস্য মুসা ইসলাম, মোহাম্মদ নাছির, মিঠু, লোকমান, দিদার, কায়সার, মাসুম, জীবন, রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,শহিদুল ইসলাম সায়েম, তারেক হেলাল, জাহেদুল ইসলাম, মোহামদ তারেক, আক্কাস চৌধুরী, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, রাশেদুল ইসলাম, সাঈদ আরিফ, রাশেদুল বাসার, মিজবাহ উদ্দিন হিরু,রাশেদুল বাশার, মঈন উদ্দিন, মুজিব, ইমতিয়াজ, মঈন উদ্দিন, মহিউদ্দিন, হ্দয়, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ বোরহান, শফিউল ইসলাম, ইমরান, মাহিন, তারেক বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রিমোহাম্মদ তারেক, আশিকুর রহমান, রোখন সহ প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কালা বিবির দিঘির মোড়ে এবং টানেল সংযোগ সড়কের চায়না অর্থনৈতিক জোন যুগ্ন আহ্বায়ক মঞ্জুর উদ্দিন,আবুল কালাম আবুর নেতৃত্বে পৃথক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর