শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘আপনাদের জন্য সব হালাল, আমরা করলে হারাম’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
‘আপনাদের জন্য সব হালাল, আমরা করলে হারাম’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের জন্য সব হালাল, আর আমরা করলে হারাম।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, ‘রমজান মাসে কর্মসূচি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার মানে হয় না।’

তার এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পবিত্র রমজান মাসেও আমাদের প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে। আমাদের পূর্বনির্ধারিত নয়াপল্টনে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। কাউন্টার প্রোগ্রাম দেওয়া হয়েছে। তাদের জন্য সব হালাল, আমরা করলেই হারাম।’

মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলা-মামলা নতুন কিছু নয়। স্বাধীনতার পর যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় তখনও তারা ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছে। গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। আজকে আবার অনেক সাংবাদিককে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আজ প্রবাসী সাংবাদিকরাও সরকারের কাছে নিরাপদ নয়। সেখানে বসেও সরকারের সমালোচনা করলে তাদের আত্মীয়স্বজন হেনস্তা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এই জনবিচ্ছিন্ন সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতায় থাকতে সবকিছু করছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকার আজ জনগণের অধিকার কেড়ে নিয়েছে। দেশে পুরোপুরিভাবে কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদ কায়েম করেছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে হবে।’

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর