রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘আপনারা তো ফেল, এখনই সাবধান হয়ে যান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১১৩ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: রংপুরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ভাঙচুর ও লুটপাট প্রতিহত করতে না পারায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কোটা আন্দোলনকে ঘিরে রংপুরে নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল বৃহস্পতিবার (২৫ জুলাই) পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দলের দুর্বলতা দূর করার নির্দেশ দেন। এ সময় রংপুর জেলা, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলের নেতাকর্মীদের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ফেল (ব্যর্থ) করেছেন। ওরা (হামলাকারীরা) এসে অফিসে হামলা করল, আগুন ধরিয়ে দিল, আর আপনারা পকেটে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখলেন। এ অবস্থা চলতে থাকলে ওরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে মেরে ফেলবে। এখনই সাবধান হয়ে যান। দলের মধ্যে দুর্বলতাগুলো দূর করুন।’

স্থানীয় আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মন্ত্রী বলেন, ‘আমার কষ্ট হয়, আপনাদের পার্টি অফিস যখন ভাঙচুর করল, তখন আপনারা নাই। অথচ পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেল মাত্র কয়েকজন এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর মতোই স্থানীয় আওয়ামী লীগের সমালোচনা করেন রংপুর-৪ আসনের এমপি টিপু মুনশি। রংপুরে আওয়ামী লীগ কেন এত দুর্বল হয়ে গেল?— এমন প্রশ্ন তোলেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘কেন আমাদের রক্ষা করতে পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমরা কেন নিজেদের শক্তি অর্জন করতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর ভরসা করলাম। আমাদের অবস্থা এতটাই করুণ কেন হলো? জেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাঙচুর করে আসবাবপত্র ভেঙে ফেলে আগুন ধরিয়ে দিল। কেন আমরা তাদের প্রতিরোধ করতে পারলাম না। আমার মনে হয়, রংপুরের এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই।’

এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর