বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগান লোকসংগীত শিল্পীকে হত্যা করল তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩১২ সময় দেখুন
আফগান লোকসংগীত শিল্পীকে হত্যা করল তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে এক লোকসংগীত শিল্পীকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করেছে তালেবান। দেশটির উত্তরাঞ্চলের পর্বতঘেরা প্রদেশ বাঘলানে এ হত্যাকাণ্ডে ঘটিয়েছে উগ্রবাদী গোষ্ঠীটি। নিহত শিল্পীর নাম ফাওয়াদ আন্দারাবি।

শিল্পীর ছেলে জাওয়াদ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তার বাবাকে বাড়ির পাশে খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় গুলি করে তালেবানরা। তিনি জানান, এর আগেও তালেবানরা তাদের বাড়িতে এসেছিল। তার বাবার সঙ্গে বসে চা পানও করেছিল তারা।

এ ব্যাপারে তালেবানের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ঘটনাটির ব্যাপারে শীর্ষ নেতৃত্ব কিছু জানত না। এ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে আশরাফ গনি সরকারকে উৎখাত করে তালেবান।তবে দেশটির পাঞ্জশির প্রদেশে ব্যাপক তালেবানবিরোধী শক্তি জড়ো হয়েছে। একইভাবে বাঘলান প্রদেশেও তালেবানবিরোধী যোদ্ধারা ঘাঁটি গড়েছে। এরইমধ্যে বাঘলান প্রদেশে তালেবান দ্বারা এ হত্যাকাণ্ডের খবর এলো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর