বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আফগানিস্তানে নারী বোরকা না পরলে অভিভাবকের শাস্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মে, ২০২২
  • ২১৪ সময় দেখুন
আফগানিস্তানে নারী বোরকা না পরলে অভিভাবকের শাস্তি


আন্তর্জাতিক ডেস্ক

জনসম্মুখে নারীদের বোরকা ও মুখমণ্ডল ঢাকা নেকাব পরার বাধ্যবাধকতা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। কোনো নারী বোরকা ও নেকাব না পরলে তার বাবা অথবা পুরুষ নিকট আত্মীয় শাস্তি পাবে। এছাড়া জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে নারীদের বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (৭ মে) তালেবানের সৎ কাজে উৎসাহ অসৎ কাজে বাধা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সরকারি আদেশের কথা ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়, বাড়ির বাইরে নারীরা কী ধরণের পোশাক পরবে তা ঠিক করে দেওয়া হয়েছে। নতুন এ নিয়ম পালন দু’টি পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করা হবে। পদক্ষেপ দু’টি হলো— সরকারের আদেশ মতো পোশাক পরতে উৎসাহ প্রদান এবং না পরলে শাস্তি।

তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আকুন্দজাদা শনিবার এক সংবাদ সম্মেলনে  এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি জানান, নতুন আদেশে নারীদের আফগান ঐতিহ্যবাহী পোশাক চাদরি (পা থেকে মাথা পর্যন্ত ঢাকা বোরকা) পরার উপর জোর দেওয়া হয়েছে।

সৎ কাজে উৎসাহ অসৎ কাজে বাধা বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই সংবাদ সম্মেলনে বলেন, কোনো নারী বাড়ির বাইরে সরকারের আদেশ মতো পোশাক না পরলে ওই নারীর বাবা বা নিকটতম কোনো পুরুষ আত্মীয়কে সতর্ক করা হবে। প্রথমবার সতর্ক করার পরও যদি ওই নারী বোরকা ও মুখঢাকা হিজাব না পরেন তাহলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়কে তিন দিনের জেল দেওয়া হবে এবং তিনি সরকারি কোনো চাকরি করলে তা থেকে বরখাস্ত করা হবে। এর পরেও ওই নারী আদেশ অমান্য করলে তার অভিভাবকদের অধিকতর শাস্তি প্রদানের লক্ষ্যে আদালতে পাঠানো হবে। নতুন আদেশ অনুযায়ী, কোনো সরকারি চাকরিরত নারী বোরকা ও মুখঢাকা হিজাব না পরলে তাকে বরখাস্ত করা হবে।

তালেবান জানিয়েছে, উত্সাহ এবং শাস্তির মাধ্যমে পোশাক বিষয়ক নতুন বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, হিজাব পরার সুবিধাগুলো মিডিয়া এবং মসজিদে বয়ানের মাধ্যমে জনগণের কাছে প্রচার করা হবে। জনগণকে উত্সাহিত করতে হিজাব সম্পর্কে সরকারি বার্তা বাজার এবং অন্যান্য জায়গায় ব্যানারে লিখে প্রচার করা হবে।

উল্লেখ্য যে, গতবছরের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের গণতান্ত্রিক সরকার উৎখাত করে তালেবান। ওইদিন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক সপ্তাহ পর ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। তালেবান সরকার দখলের পর দেশটিতে নারী শিক্ষা বন্ধ হয়ে গেছে। নারীদের পোশাক নিয়ে নানা বিধিনিষেধও জারি করা হয়েছে। এবার নারীদের পোশাক বিষয়ক সুস্পষ্ট আইন ঘোষণা করল তালেবান সরকার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর