বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে ফিরেছেন তালেবানের শীর্ষ নেতা বারাদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
আফগানিস্তানে ফিরেছেন তালেবানের শীর্ষ নেতা বারাদার


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কট্টরপন্থী সংগঠন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও উপ-নেতা মোল্লা আবদুল গনি বারাদার দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি আফগানিস্তানে পৌঁছান। খবর দ্য গার্ডিয়ান।

আফগানিস্তানে পা রাখার জন্য মোল্লা আবদুল গনি বারাদার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারকে বেছে নেন। এটি তালেবানের আধ্যাত্মিক জন্মস্থান এবং প্রথমবার ক্ষমতায় থাকার সময় তাদের রাজধানী ছিল শহরটি।

মোল্লা আবদুল গনি বারাদার কাতার থেকে দেশটিতে পৌঁছান। সেখানে তিনি কয়েক মাস ধরে অবস্থান করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগান শান্তি নিয়ে কূটনৈতিকদের আলোচনা করেন।

তালেবানপন্থী সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে নামার পর মোল্লা আবদুল গনি বারাদার চারপাশে অনেক ভিড় দেখা গেছে। এ সময় তালেবান যোদ্ধারা তাদের হাত উপরে তুলে ও শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়।

জুলিয়ান বোর্গার লিখেছেন, প্রায় তিন বছর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান বারাদার। এরপর ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে বিজয়ীর বেশে নিজ দেশে ফিরেছিন তিনি।

এর আগে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করে তালেবান যোদ্ধারা। পরদিন সোমবার (১৬ আগস্ট) যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেয় তালেবান। এদিকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি গোপনে দেশ ত্যাগ করেন। তিনি পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানে গেছেন বলেন ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর