মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

আফছারুলের বৈঠা মহিউদ্দিন বাচ্চুর হাতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬৬ সময় দেখুন
আফছারুলের বৈঠা মহিউদ্দিন বাচ্চুর হাতে


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সংসদ সদস্য ডাক্তার আফছারুল আমিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে শুরু থেকে আলোচনায় ছিলেন।

সোমবার (৩ জুলাই) রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণভবনে প্রেস ব্রিফিংয়ে প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুর নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর সারাবাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘তৃণমূলের একজন রাজনৈতিক কর্মীকে মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা, মনোনয়ন বোর্ডের সদস্য প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের তিন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, হাছান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আশির দশকে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতিতে যোগ দেন মহিউদ্দিন বাচ্চু। নগরীর ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের নেতা হিসেবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় আসেন তিনি। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। একপর্যায়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বলয়ের প্রথম সারির নেতাদের একজনের পরিণত হন।

২০১৩ সালে মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ২০২২ সালে সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব ছেড়ে তিনি আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেন। দলের ভেতর আলোচনা আছে, যুবলীগ ছাড়লেও সংগঠনটির নেতৃত্ব নির্বাচন থেকে নেপথ্যে থেকে দেখভাল করেন এখনও বাচ্চুই।

মহিউদ্দিন বাচ্চুর বাড়ি রাউজান উপজেলায়। বাচ্চু একসময় নগরীতে বিলবোর্ডের ব্যবসায় যুক্ত ছিলেন। রাজনীতির পাশাপাশি ধনাঢ্য ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি আছে।

নগরীর ডবলমুরিং, খুলশী ও হালিশহর নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসন থেকে তিন দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আফছারুল আমীন। গত ২ জুন তিনি মারা যান। শূন্য আসনে ৩০ জুলাই উপনির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামীকাল মঙ্গলবার।

সারাবাংলা/আরডি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom