সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে: নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে: নাহিদ


ঢাকা: জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা থাকতে পারে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর।’

স্ট্যাটাসে তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গোষ্ঠী যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা কোনো নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নাহিদ ইসলাম স্পষ্ট করে উল্লেখ করেন, এনসিপি যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষেই রয়েছে বলে তিনি তার স্ট্যাটাসে পুনরায় জোর দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর