বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও ৬৯৪ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণের দাবি রাশিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
আরও ৬৯৪ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণের দাবি রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় আটক আরও ৬৯৪ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করেছেন তারা। এর আগে ২৫০ অধিক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণের কথা জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থার আরআইএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় লুকিয়ে থাকা আরও ৬৯৪ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

এর আগে, গত মঙ্গলবার (১৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত সোমবার (১৬ মে) ওই কারখানাতে আটক ২৬৫ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। এতে করে গত সোমবার থেকে কারখানায় থাকা মোট ৯৫৯ জন যোদ্ধা আত্মসমর্পণ করল। তাদের মধ্যে ৮০ জন আহত হয়েছে।

আত্মসমর্পণ করা এসব ইউক্রেনীয় সেনাদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী আচরণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর