মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘আরজি কর কাণ্ডের সময় অভিষেক ছিলেন না, ভুল বোঝাবুঝি হচ্ছে!’ অবস্থানে অনড় কুণাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন



Last Updated:

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শিল্পীদের বয়কট করা নিয়ে দলের পক্ষ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি৷

তৃণমূলে অভিষেক কুণাল মতপার্থক্য?

কলকাতা: শিল্পী বয়কট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন৷ অভিষেক শিল্পী বয়কটের বিরোধিতা করলেও আরজি কর কাণ্ডের সময় যে শিল্পীরা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বকে কটূ কথা বলেছেন, তাঁদের বয়কটের পক্ষেই সওয়াল করেন কুণাল৷ অভিষেকের সঙ্গে তাঁর মতপার্থক্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেও অবশ্য নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ৷

শিল্পী বয়কট ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মতপার্থক্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘কাদের, কেন বয়কট করতে বলেছি, তা অভিষেক বন্দোপাধ্যায় জানতে চাইলে জানিয়ে দেব। অভিষেক অসুস্থতার কারণে বাইরে ছিল, তাই একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আরজি করের গোটা সময়টায় অভিষেক অসুস্থতার কারণে বাইরে ছিলেন৷ কুৎসা, চক্রান্ত আমরা যাঁরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব৷’

আরও পড়ুন: মমতার ‘প্রিয়’ নেতার খুনে বিরাট পুলিশি অভিযান, গ্রেফতার ২! অভিযুক্তদের পরিচয় চমকে দিচ্ছে সকলকে

কুণালের দাবি, শিল্পীদের বয়কট করা নিয়ে তিনি যা বলেছেন কর্মীদের আবেগের কথা ভেবেই বলেছেন৷ নিজের অবস্থানে অনড় থেকে তৃণমূল নেতা বলেন, ‘এর পরেও কুকথা বলা শিল্পীরা মঞ্চে উঠলে হাততালি দিয়ে তাঁদের নামিয়ে দিন৷’

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শিল্পীদের বয়কট করা নিয়ে দলের পক্ষ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ যদিও এ দিন কুণাল অভিষেকের সেই দাবি খারিজ করে দিয়ে বলেন, কোন শিল্পীদের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না তার তালিকা দিয়ে তৃণমূলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকাও দেওয়া হয়েছে৷ কুণাল বলেন, ‘উত্তর কলকাতার যুব তৃণমূলের হোয়টসঅ্যাপ গ্রুপে সার্কুলার নেই? ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন না এ রকম কোনও সার্কুলার দলের পক্ষ থেকে তিনি পেয়েছেন কি না?’

কুণালের দাবি, তিনি নির্দিষ্ট কয়েকজন শিল্পীকেই বয়কট করার কথা বলেছেন৷ তিনি বলেন, ‘যে শিল্পীরা সাধারণ প্রতিবাদ করেছেন, তাঁদের অবশ্যই অনুষ্ঠান করার অধিকার আছে৷ কিন্তু যাঁরা গালে গালে চটি মারো, চটিচাটা, নবান্নের ছাদ থেকে হেলিকপ্টার চড়ে পালিয়ে যাবে বলে কটাক্ষ করেছেন, সেই কয়েকজন শিল্পীকে তৃণমূলের কোনও নেতা, মন্ত্রীর অনুষ্ঠানে সাধারণ তৃণমূল কর্মীরা দেখতে চান না৷ কোথাও এঁদের দেখতে পেলে হাততালি দিয়ে নামিয়ে দিন৷ এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা বলবেন৷’ এই ইস্যুতে অবশ্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছেন কুণাল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kunal Ghosh Abhishek Banerjee: ‘আরজি কর কাণ্ডের সময় অভিষেক ছিলেন না, ভুল বোঝাবুঝি হচ্ছে!’ নিজের অবস্থানে অনড় কুণাল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর