বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আল আকসা মসজিদে ফের ইসরাইলি পুলিশ, সংঘর্ষে আহত বহু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২২৮ সময় দেখুন
আল আকসা মসজিদে ফের ইসরাইলি পুলিশ, সংঘর্ষে আহত বহু


আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমের আল আকসা মসজিদে ফের প্রবেশ করেছে ইসরাইলি পুলিশ। রোববার (১৭ এপ্রিল) ফজরের নামাজে মুসল্লিরা জড়ো হলে পুলিশ হানা দেয়। এর আগে গত শুক্রবার আল আকসা মসজিদে অভিযান চালিয়েছিল ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ওইদিন মসজিদ প্রাঙ্গণ থেকে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছিল।

রোববার ভোরে আল আকসা মসজিদে পুলিশ অভিযানের তথ্য স্বীকার করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। সরকারি এক বিবৃতিতে বলা হয়, আল আকসায় ইহুদিদের নিয়মিত পরিদর্শনের জন্য  নিরাপদ করতে মসজিদ ভবনে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা মসজিদ ভবনে পাথর মজুত করেছিল এবং তারা ইসরাইলি সৈন্যদের প্রবেশে বাধা দিয়েছিল।

ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, রোববার পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রস জানিয়েছে, রাবার বুলেটের আঘাতে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি বলেছে, মসজিদ ভবনে প্রবেশে ইসরাইলি পুলিশকে বাধা দিয়েছিল ফিলিস্তিনি মুসল্লিরা।

জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। সম্প্রতি মসজিদটি কেন্দ্র করে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর