শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আলিমের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
আলিমের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চলমান আলিম পরীক্ষার দুটি বিষয়ের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বিষয় দুটি হলো হাদিস ও উসুলুল হাদিস এবং আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান।

রোববার (৫ ডিসেম্বর) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে বোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়— অনিবার্য কারণবশত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষাটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি আগামী ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

দুই বিষয়ের পরীক্ষাই সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় দুই বিষয়ের পরীক্ষার তারিখে পরিবর্তন আনা হয়েছে। তবে এ বিষয়ে বোর্ডটির চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর