সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

আসন্ন গ্রীষ্মের শীতল আশ্বাস; এক নজরে দেখে নিন ওয়াই-ফাই যুক্ত স্মার্ট ফ্যানের খুঁটিনাটি – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
আসন্ন গ্রীষ্মের শীতল আশ্বাস; এক নজরে দেখে নিন ওয়াই-ফাই যুক্ত স্মার্ট ফ্যানের খুঁটিনাটি – News18 Bangla


ভারতে ক্রমেই বাড়তে শুরু করেছে পারদ। এমন সময়ে এয়ার কন্ডিশনার ছাড়াও সবথেকে বেশি প্রয়োজন ফ্যানের। বর্তমানে বাজারে চলে এসেছে স্মার্ট ফ্যান (Smart Fan)। এই সকল ফ্যান চলবে ওয়াই-ফাইয়ের মাধ্যমে (Smart Fans With Wi-Fi)। তাই সুইচ, রেগুলেটর ভুলে এবার ভুলে যাওয়ার পালা! স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট সিলিং ফ্যান! ভারতের বাজারে রয়েছে একাধিক সুবিধাযুক্ত স্মার্ট সিলিং ফ্যান যার দাম মধ্যবিত্তর নাগালের মধ্যেই!

ভারতের বাজারে রয়েছে এমন স্মার্ট সিলিং ফ্যান যেটি নিয়ন্ত্রণ করা যাবে Android স্মার্টফোন থেকেই। স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে নিলেই স্মার্ট সিলিং ফ্যান (Smart Ceiling Fans) নিয়ন্ত্রণ করা যাবে ফোন থেকে। ‘Ottomate Smart App’-এর সাহায্যে এই স্মার্ট সিলিং ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত Android ফোনের জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে। Ottomate স্মার্ট সিলিং ফ্যানের মধ্যে রয়েছে একটি Qualcomm BLE ৫.০ চিপসেট।

আরও পড়ুন – এসির খোঁজ করছেন ? এক নজরে দেখে নিন ভারতের সেরা ৮টি এয়ার কন্ডিশনারের তালিকা

Bluetooth-এর মাধ্যমে এই ফ্যানের সঙ্গে স্মার্টফোনের যোগসূত্র তৈরি হবে। Ottomate স্মার্ট সিলিং ফ্যানে রয়েছে একটি ‘অটো মোড’। এই মোডে ঘরের তাপমাত্রা আর বাতাসে আর্দ্রতার পরিমাণ অনুযায়ী নিজে থেকেই ফ্যানের গতি নিয়ন্ত্রিত হবে। ‘অটো মোড’ ছাড়াও Ottomate স্মার্ট সিলিং ফ্যানে রয়েছে ‘ব্রিজ মোড’ আর ‘টার্বো মোড’। ‘ব্রিজ মোড’-এ মিলবে আরামদায়ক ফুরফুরে হাওয়া আর ‘টার্বো মোড’-এ সর্বোচ্চ গতিতে ঘুরবে এই ফ্যান। ‘টার্বো মোড’ আসলে Ottomate স্মার্ট সিলিং ফ্যানের ‘হাই স্পিড’ ফ্যানিং মোড।

স্মার্টফোন আর স্মার্টটিভির পর এবার বাজারে এল স্মার্ট সিলিং ফ্যান (Smart Ceiling Fans) । Luxaire, নামে একটি ফ্যান কোম্পানি, এমন একটি সিলিং ফ্যান লঞ্চ করেছে যা অনান্য ফ্যান থেকে অনেকটাই আলাদা। এই প্রথম তাদের কোনও সিলিং ফ্যানে ইনস্ট্যান্ট অফ থিংস (IoT) প্যানেল দেখতে পাওয়া গিয়েছে। এই ফ্যানটির নাম Lux 5130 রাখা হয়েছে। এটি বাজারের আর পাঁচটা স্মার্ট সিলিং ফ্যানের চেয়ে আলাদা, এর মধ্যে রয়েছে বিশেষ কিছু ফিচার। কাঠের ব্লেড ডিজাইন, গ্লস এবং প্রিমিয়াম ফিনিশ-সহ এই ফ্যানটিতে রয়েছে ৪ ব্লেড। এই ফ্যানটি ১০ বছরের মোটর ওয়ারেন্টির সঙ্গে পাওয়া যায়। কোম্পানির দাবি যে বাজারে এত দিনের ওয়ারেন্টি কেউ দেয় না।গ্রাহকরা এই ফ্যানটিকে WiZ-এর সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। এর সাহায্যে ব্যবহারকারীরা ফ্যানের স্পিড, মোড খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন।

আরও পড়ুন – বিনা খরচে বাড়িতে ইন্টারনেটের স্পিড বাড়াতে চান ? দেখে নিন সহজ উপায়

সেদিক থেকে দেখলে এই ফ্যানটিকে ভয়েসের সাহায্যেও কন্ট্রোল করা যাবে। এই স্মার্ট ফ্যানটি WiFi-এর সঙ্গে কানেক্ট করা যায় (Smart Fans With Wi-Fi), তাই এটি অ্যামাজন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট আর সিরি-কেও সাপোর্ট করে। কোম্পানি বলেছে যে গ্রাহকরা যেমন রিমোটের সাহায্যে TV কন্ট্রোল করতে পারেন, ঠিক তেমনই ভাবে এই ফ্যানটিকেও কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ফ্যানের মোটরের নিচে রয়েছে LED লাইট। কোম্পানি দাবি করেছে যে এই ফ্যানটির সব থেকে বেশি স্পিড হল 218RPM। তারা এটাও দাবি করেছে যে এই ফ্যান অন্যান্য সিলিং ফ্যানের তুলনায় ৭০% বেশি বিদ্যুৎ বাঁচাবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Ceiling Fan, WIFI



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর