রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আহত শ্রাবণ ও ঝলককে দেখতে হাসপাতালে রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০২ সময় দেখুন
আহত শ্রাবণ ও ঝলককে দেখতে হাসপাতালে রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পিটুনিতে আহত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সহ-সভাপতি মো. ঝলক মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ মে) সকালে তাদের দেখতে গিয়ে কুশলাদী জিজ্ঞেস করেন এবং চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার খোঁজ-খবর নেন রিজভী।

ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী পুরুষসহ দেশের তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত।’

তিনি বলেন, ‘হামলা করে, নিপীড়ন-নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। আমি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৯টার দিকে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির দক্ষিণ গেটের পাশের ফুটপাতে বসে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

এ হামলার জন্য ক্ষমাতসীনদল আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ এবং আওয়ামী ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর