শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ই-কমার্সে প্রতারণার শিকাররা প্রতিকার পাচ্ছে না: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৭৩ সময় দেখুন
ই-কমার্সে প্রতারণার শিকাররা প্রতিকার পাচ্ছে না: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক কোনো প্রতিকার পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলিয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার এক বিৃতিতে তিনি এ কথা কথা বলেন।

তিনি বলেন, স্বল্প আয়ের মানুষেররা প্রতারিত হয়ে ফিরে পাচ্ছে না তাদের মূলধন। আবার বন্ধ হচ্ছে না ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোনো উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কয়েক বছর ধরে ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ গ্রাহক। তারপর বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছে বেশি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ইতোমধ্যেই কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতারণার এই ধারা বন্ধ হচ্ছে না। এতে প্রতারিতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মূলধন হারিয়ে পথে বসেছে অনেক ব্যবসায়ী।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা করে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে সরকারিভাবেই দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রনয়ণ করে প্রতারকদের ই-কমার্স প্রতিষ্ঠানে সরকারিভাবে প্রশাসক নিয়োগ করতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর