রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ইআরডিএফবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক ড. বদরুজ্জামান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১০ সময় দেখুন
ইআরডিএফবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক ড. বদরুজ্জামান


ইআরডিএফবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক ড. বদরুজ্জামান

ডেস্ক রিপোর্টঃঃ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণা ভিত্তিক সংগঠন ‘এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

সংগঠনের সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ভূঁইয়াকে মনোনীত করা হয়েছে।

সংগঠনের উদ্দেশ্য হিসেবে বলা হয় ‘শিক্ষা, গবেষণা ও উন্নয়ন’ এ চেতনার আলোকে এবং বাংলাদেশের কৃষি, শিল্প, প্রযুক্তি, উদ্ভাবন ও সমসাময়িক বিষয়ের প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করা।

শনিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তি নির্ভর উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। চতুর্থ শিল্প বিপ্লবসহ বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ধারার সাথে তাল মিলিয়ে চলার অদম্য প্রয়াস হিসেবে ইআরডিএফবি এর আত্মপ্রকাশ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান মোহাম্মদ ভূঁইয়া বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতার সাথে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে ভূ-রাজনৈতিক নতুন নতুন মাত্রা, বদলে যাচ্ছে সমাজ ও অর্থনীতির চিন্তাভাবনা। এসব বহুবিধ নিত্য নতুন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে নিষ্পত্তি করে এগিয়ে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধের মূলধারার চেতনায় বিশ্বাসী মেধাবীদের সমন্বয়ে আধুনিক বিশ্বের উপযুক্ত সংগঠন হিসেবে ইআরডিএফবি গুরুত্ব অপরিসীম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর