বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেন ইইউর সদস্য হতে পারবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
ইউক্রেন ইইউর সদস্য হতে পারবে


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে ইউক্রেন। শুক্রবার (১৭ জুন) ইইউ-এর সভায় কিয়েভের আবেদনে সমর্থন দিয়েছে সদস্য দেশগুলো। একই সভায় মলদোভার আবেদনেও সমর্থন দেওয়া হয়। ইইউর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন ইউক্রেনের ব্যাপারে বলেন, ‘আমরা সবাই জানি যে ইউক্রেনীয়রা ইউরোপীয় দৃষ্টিভঙ্গির জন্য মরতে প্রস্তুত। আমরা চাই তারা আমাদের সঙ্গে যুক্ত হোক।’ যুদ্ধের আগে ইউক্রেনে দুর্নীতি মোকাবিলা, অভিজাতদের প্রভাব রোধ এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আইন ও শাসন ব্যবস্থায় সংস্কারের প্রশংসা করেন তিনি। তবে তিনি এ ব্যাপারে বলেন, ‘আমরা এসব সংস্কারের ফলাফল বাস্তবে দেখতে চাই।’

এর আগে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার মাত্র চার দিন পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করে ইউক্রেন। তবে এবার ইইউর সম্মতি পেলেও সংস্থাটির সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ ও শর্তযুক্ত। বিশ্লেষকদের মতে, এ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর বা দশকও লেগে যেতে পারে।

উল্লেখ্য যে, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার প্রশ্নে ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। মস্কোর যুক্তি—প্রতিবেশী ইউক্রেন পর্যন্ত ন্যাটোর সীমানা বিস্তৃত হলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে। ফলে ইউক্রেনের ন্যাটো অন্তর্ভুক্তি ঠেকাতে অভিযান করা ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না ক্রেমলিনের হাতে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর