বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেন থেকে কূটনীতিক প্রত্যাহার করল রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
ইউক্রেন থেকে কূটনীতিক প্রত্যাহার করল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন থেকে কিছু কূটনীতিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউক্রেনে নিরাপত্তা পরিস্থিতির সংকটে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য উস্কানি আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কোর দাবি, ইউক্রেনে এমন কিছু নিরাপত্তা পরিস্থিতির উদ্ভব হয়েছে যা পশ্চিমা দেশগুলো অবগত কিন্তু রাশিয়াকে তা জানাচ্ছে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি উপসংহারে পৌঁছেছি যে, আমেরিকান এবং ব্রিটিশ সহকর্মীরা সম্ভবত ইউক্রেনে কিছু সহিংস কর্মকাণ্ড সম্পর্কে সচেতন, যা নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরও পড়ুন- ইউক্রেন সংকট: আলোচনা করবেন বাইডেন-পুতিন

তিনি বলেন, কিয়েভ বা তৃতীয় দেশগুলোর সম্ভাব্য উস্কানির ভয়ে আমরা ইউক্রেনে আমাদের মিশনে কর্মী হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো মনে করছে, ইউক্রেনে হামলার জন্য সবরকম প্রস্তুতি শেষ মস্কোর। যে কোনো সময় পূর্ণ হামলার আদেশ দিতে পারেন পুতিন। হামলা আশঙ্কায় ইউক্রেন থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানসহ আটটি দেশ। এমন পরিস্থিতিতে মস্কোর এ সিদ্ধান্ত এলো।

আরও পড়ুন-

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর