বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেন-রাশিয়া ইস্যুতে আলোচনা চান শোলজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
ইউক্রেন-রাশিয়া ইস্যুতে আলোচনা চান শোলজ


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়িয়ে রাশিয়া যদি সীমা লঙ্ঘন করে তাহলে ইউরোপও উপযুক্ত জবাব দেবে জানিয়ে জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, তবে আগে শান্তি আলোচনার পক্ষে তার অবস্থান।

জার্মান চ্যান্সেলর হিসেবে প্রথম বিদেশ সফরে ফ্রান্স এবং বেলজিয়াম সফরে রয়েছেন শোলজ। সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ছাড়াও বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে।

এমন এক সময় চ্যান্সেলরের দায়িত্ব নিয়েছেন শোলজ যখন ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে ঘিরে ক্রমশ উত্তেজনা বাড়ছে।

এর আগের সপ্তাহে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুতে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হামলা চালাতে পারে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করেছেন।

এমন অবস্থায় প্যারিসে শোলজ-ম্যাখোঁ বৈঠকে স্বাভাবিকভাবেই সম্ভাব্য সংঘাতের বিষয়টি প্রাধান্য পেয়েছে। রাশিয়া সত্যিই ইউক্রেনে হামলা চালালে ইউরোপীয় ইউনিয়নও যে বসে থাকবে না সেই অবস্থান ব্যক্ত করে শোলজ বলেন, যদি সীমানা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে তাহলে এটা পরিষ্কার যে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য অনেক দেশ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।

নরম্যান্ডিতে জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ইউক্রেনের আলোচনার প্রসঙ্গ টেনে শোলজ বলেন, আলোচনার একটি ভালো ইতিহাস রয়েছে তা পুনরুজ্জীবিত করা দরকার।

এদিকে, যৌথ সংবাদ সম্মেলন থেকে রাশিয়া ইস্যুতে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানোর পক্ষে অভিমত ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

যে কোনো পরিস্থিতিতে জার্মানি-ফ্রান্স যেন অর্থনৈতিক, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে একই অবস্থানে থাকে তার ওপর জোর দেন শোলজ।

ম্যাখোঁর সঙ্গে বৈঠক শেষে শোলজ ব্রাসেলসে পৌঁছান। সেখানে তিনি ইউরোপের ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করেন শোলজ। রাশিয়া ছাড়াও তাদের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে ছিল ইরানের পরমাণু চুক্তি, নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নিয়ে মতবিরোধ ও চীনের সঙ্গে সম্পর্ক। এসব বিষয়ে ইইউর একক কৌশল নির্ধারণের কথা বলেন শোলজ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর