বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাসের সরবরাহ বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১ জানুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

ইউক্রেনের ভিতর দিয়ে গ্যাস সরবরাহ করতে পারবে না রাশিয়া। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেও ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন বছর শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রফতানি বন্ধ হয়ে যায়। এর ফলে তিন দশকের বেশি সময় ধরে চলা এই ব্যবস্থার সমাপ্তি ঘটলো।

বুধবার (১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন এসব চুক্তি নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে গ্যাজপ্রম।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়াকে ‘নিজেদের রক্ত দিয়ে অতিরিক্ত বিলিয়ন ডলার আয়ের সুযোগ দেবে না’।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইইউ এই পরিবর্তনের জন্য প্রস্তুত এবং অধিকাংশ দেশ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। তবে ইইউর বাইরে থাকা মলদোভা ইতোমধ্যে গ্যাস সংকটে ভুগছে।

রাশিয়া এখনও তুরস্ক, হাঙ্গেরি ও সার্বিয়ায় কৃষ্ণ সাগরের তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে পারবে।

২০২২ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু পর থেকে রাশিয়া থেকে গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে ইইউ। তবে বেশ কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র এখনো সরবরাহের ওপর নির্ভরশীল।

সারাবাংলা/এইচআই

ইউক্রেন
ইউরোপ
গ্যাস সরবরাহ
রাশিয়া





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর