বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের (৮০ কোটি) সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইজেন। রাশিয়ার হামলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে এই সহায়তা দেওয়া হবে। খবর আলজাজিরা।

এর মধ্যে আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, সৈন্য বহনকারী সাঁজোয়া যান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। গতকাল বুধবার (১৩ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।

জো বাইডেন বলেন, অত্যন্ত কার্যকর উচ্চ প্রযুক্তির অস্ত্রগুলো ইতোমধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। এতে করে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর সম্ভব্য হামলা প্রতিরোধে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ধারাবাহিকভাবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা রাশিয়া আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশটির জন্য গুরুত্বপূর্ণ।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর