বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে ইইউভুক্ত করার প্রক্রিয়ায় শুরুতে সদস্যদের সম্মতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
ইউক্রেনকে ইইউভুক্ত করার প্রক্রিয়ায় শুরুতে সদস্যদের সম্মতি


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য বানানোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে সম্মত হয়েছে সদস্য দেশগুলো। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে রাশিয়ার প্রভাব থেকে মুক্ত করে পশ্চিমাদেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠভাবে আবদ্ধ করতে খুবই দ্রুতার সঙ্গে এই সিদ্ধান্ত নিল ইইউ। খবর আলজাজিরা।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) ব্রাসেলসে একটি শীর্ষ সম্মেলনে ইইউর ২৭টি দেশের নেতারা ইউক্রেনকে সদস্য প্রার্থীর মর্যাদা দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সর্বসম্মতভাবে অনুমোদন দেয়। এটি ইইউ’র সদস্যপদ লাভ করার প্রক্রিয়া। যা সম্পূর্ণ করতে এক বছর, এমনকি কয়েক দশকও সময় লাগতে পারে।

ইউক্রেনে রুশ হামলার চার মাসের মাথায় এই সিদ্ধান্ত নিল ইইউ। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে যুদ্ধ নয়, ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অবিহিত করেছেন।

ইইউ নেতাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইটে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনের ভবিষ্যৎ ইইউর মধ্যে।’

এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এক টুইটারে বলেন, ‘আজ ইউরোপের জন্য একটি ভালো দিন।’

এদিকে ইউক্রেনের সীমান্তবর্তী আরেকটি দেশ ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ক্ষুদ্র রাষ্ট্র মোলদোভাকেও প্রার্থীর মর্যাদা দিয়েছে ইইউ।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী আক্রমণ করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইইউ’র সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবারের সিদ্ধান্তটি নেয় ইইউ। যুদ্ধের কারণে অগ্রাধিকারের ভিত্তিতে ইউক্রেনের অনুরোধে জরুরি এ সিদ্ধান্ত প্রদান করে সদস্য দেশগুলো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর