বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ সময় দেখুন
ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়াতে আরও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজের আকার হবে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, কিয়েভে আরও ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা শিগগিরই করা হবে। নতুন এ প্যাকেজে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর মিসাইল ব্যবস্থা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম-হিমার্স থাকছে। এছাড়া অন্যান্য যুদ্ধাস্ত্র যেমন কাউন্টার ড্রোন এবং রাডার সিস্টেম, বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাও থাকবে নতুন প্যাকেজে।

নতুন এই সহায়তা প্যাকেজটি মার্কিন সরকারের ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) এর অধীনে অর্থায়ন করা হবে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে একাধিক প্যাকেজ ঘোষণা করেছে ওয়াশিংটন। নতুন প্যাকেজটির ঘোষণা আসলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ইউক্রেনকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওইদিন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হোয়াইট হাউজের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ অস্ত্র সহায়তা প্যাকেজের ঘোষণা দেন।

ইউক্রেনে মার্কিন অস্ত্র সহায়তার মধ্যে উল্লেখযোগ্য সমরাস্ত্র হলো হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম-হিমার্স, নাইট ভিশন গগলস, ক্লেমোর মাইন, মাইন সরানোর উপকরণ, ১০৫ মি.মি. আর্টিলারি শেল এবং ১৫৫ মি.মি. প্রিসিশন গাইডেড আর্টিলারি শেল। এছাড়া ইউক্রেনীয় সেনাদের সামরিক প্রশিক্ষণও দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর