রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News

‘ইউক্রেনে ঢোকার বাহানা খুঁজছে রাশিয়া’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ সময় দেখুন
‘ইউক্রেনে ঢোকার বাহানা খুঁজছে রাশিয়া’


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে হামলার বাহানা খুঁজে বের করে, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে থাকবে। যার মধ্য দিয়ে হামলার ইউক্রেন আক্রমণের বৈধতা আদায়ের চেষ্টা করবে দেশটি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন শীর্ষ নীতিনির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। যেখানে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা কমানোর সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে জো বাইডেন বলেছেন, যুদ্ধের মাধ্যমে যে কোনো মুহুর্তে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তা সত্ত্বেও, তারা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজতে চাইছেন।

জো বাইডেন আরও বলেন, রাশিয়া ফলসফ্ল্যাগ পদ্ধতি ব্যবহার করে ইউক্রেন আক্রমণের দিকে এগোচ্ছে।

প্রসঙ্গত, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে আক্রমণের উদ্দেশ্যে এমন একটি কারণ তৈরি করে যা তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। এমন প্রচেষ্টাই ফলসফ্ল্যাগ পদ্ধতি নামে পরিচিত।

এদিকে, রাশিয়া তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে, উল্টো এই উত্তেজনা পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিরতার্থ করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

মস্কোর তরফ থেকে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণের কোনো ইচ্ছা তাদের নেই। পশ্চিমারা বারংবার যে সেনা সমাবেশের কথা বলে উত্তেজনা বাড়াতে চাইছেন, সেই সেনারা রুটিন প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে ব্যারাকে ফিরছে এমন ভিডিও প্রকাশ করেছে তারা।

The post ‘ইউক্রেনে ঢোকার বাহানা খুঁজছে রাশিয়া’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom