বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনে বিমান হামলা, বিদ্যুৎহীন লাখো মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
ইউক্রেনে বিমান হামলা, বিদ্যুৎহীন লাখো মানুষ


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে শনিবার (৬ জুলাই) হামলা চালিয়েছে রাশিয়া। এতে পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার এক লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষয়ক্ষতি ছাড়া এই হামলায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় মোবাইল ড্রোন হান্টার গ্রুপ এবং বিমান প্রতিরক্ষা ইউনিট ১২টি অঞ্চলে রাশিয়ার ২৭টি ড্রোনের মধ্যে ২৪টিকে ভূপাতিত করেছে।

দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানায়, হামলার পর বিদ্যুৎ পুনরায় চালু করার কাজ চলছে।

তবে হামলাকারী বাকি ড্রোনগুলো কোথায় আঘাত হেনেছে বা তাতে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পস্ট করেনি ইউক্রেনীয় সামরিক কর্তৃপক্ষ।

মূলত মার্চ থেকেই ইউক্রেনজুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে প্রায়শই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাকআউটে নিমজ্জিত হয়ে থাকেন। ফলে লোকেরা পানি, শীতাতপনিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র গরমে বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন।

অভ্যন্তরীণ উৎপাদন এবং বিদ্যুৎ আমদানি ঘাটতি পূরণ করতে না পারায় ইউক্রেনারগো সারাদেশে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা করছে।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর প্রথম বছরে ইউক্রেনের শক্তি ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছিল। পাশাপাশি, গত চার মাসে রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে পাওয়ার সিস্টেমটি তার উপলব্ধ উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক হারিয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর