বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে মিসাইল হামলা, রাশিয়ায় ড্রোন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪২ সময় দেখুন
ইউক্রেনে মিসাইল হামলা, রাশিয়ায় ড্রোন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। শনিবার (১৯ আগস্ট) চেরনিহিভ শহরের কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি থিয়েটার এবং একটি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার নোভগোরোড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে বিমানঘাঁটিতে আগুন লেগে যায় এবং একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। নভগোরড অঞ্চলটি মস্কোর উত্তর-পশ্চিমে ইউক্রেনের সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর