বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে রেলস্টেশনে রুশ হামলা, নিহত ২২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
ইউক্রেনে রেলস্টেশনে রুশ হামলা, নিহত ২২


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের একটি রেলস্টেশনে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এ ঘটনায় ২২ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। দেশটিতে রুশ আক্রমণের ছয় মাসের মাথায় মস্কো এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। খবর বিবিসি।

এ হামলায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে একটি গাড়িতে পুড়ে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ বছরের এক কিশোরও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করেন। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চ্যাপলাইনে রুশ হামলার কথা জানতে পারেন তিনি। এ সময় রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য কি এভাবেই প্রস্তুতি নিয়েছে মস্কো?’

তবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। যদিও এর আগে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথা বারবার কথা অস্বীকার করেছে রুশ প্রশাসন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর