বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের ক্রেইভি রিহ নগরীতে রাশিয়ার বিমান হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
ইউক্রেনের ক্রেইভি রিহ নগরীতে রাশিয়ার বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার বিমানবাহিনী মঙ্গলবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেইভি রিহ নগরীতে বিমান হামলা চালিয়েছে। এতে ‘হতাহতের ঘটনা ঘটেছে’ এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিয়েভ ও অন্যান্য নগরীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র।

ক্রেইভি রিহ’র সামরিক প্রশাসন প্রধান ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রাম বার্তায় বছেছেন, ‘একেবারে নির্ভুল শক্তিশালী’ হামলার বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন ছিল।

তিনি বলেন, ‘সেখানে হামলার পর থেকেই ‘অ্যাম্বুলেন্স পরিষেবা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। সেখানে তারা অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ভবনটির ধ্বংস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেন, ‘ক্রেইভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।’

পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

খবরে বলা হয়, ইউক্রেনের রাজধানী এবং দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ শহরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর