বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ সময় দেখুন
ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। দেশটির সেনাদের পাল্টা আক্রমণের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এদিকে রুশ বাহিনীর কাছ থেকে ২ হাজার কিলোমিটার এলাকা মুক্ত করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) দেশটির সৈন্যরা কুপিয়ানস্কে প্রবেশ করেছে। এটি পূর্বাঞ্চলে রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র ছিল।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘পুনরায় সংগঠিত করতে’ নিকটবর্তী ইজিয়াম থেকে সেনাদের পিছু হটার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ডোনেটস্ক এলাকায় আক্রমণ ‘জোরদার করার’ জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ শহর বালাক্লেয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

গত এপ্রিলে কিয়েভের আশপাশ থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার পর আবারও সেনা প্রত্যাহারের সিন্ধান্ত নিল মস্কো। এক্ষেত্রে ইউক্রেনের এই অগ্রগতি খুবই তাৎপর্যপূর্ণ।

শনিবার তার রাতের ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, চলতি মাসের শুরুতে নতুন করে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার কাছ থেকে ২ হাজার কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন।

ইজিয়াম থেকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ এটি মস্কোর একটি প্রধান সামরিক কেন্দ্র ছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর