বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত ৩৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত ৩৫


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৩৪ জন।

লাভিভের আঞ্চলিক গভর্নর মাকসিম কজিটস্কাই বলেন, ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে রুশ বিমানবহর কমপক্ষে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া সম্ভব হলেও বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এতে সামরিক ঘাঁটিতে উপস্থিত ৩৫ জন প্রাণ হারিয়েছেন।

প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই সামরিক ঘাঁটিতে অতীতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতেন। তবে এক ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ওই ঘাঁটিতে তাদের সদস্য দেশগুলোর কোনো ব্যক্তি উপস্থিত নেই।

সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং ন্যাটো সদস্য পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এটি সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এতে প্রায় ১৮০০ জন লোকের বসবাসের ব্যবস্থা রয়েছে। তবে রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় কতজন উপস্থিত ছিলেন তা জানা যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর