বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনের ২ জেনারেলকে বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২১৮ সময় দেখুন
ইউক্রেনের ২ জেনারেলকে বরখাস্ত


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সেনাবাহিনীর চলমান হামলা মধ্যেই নিজদের দুইজন জেনারেলকে বরখাস্ত করেছে ইউক্রেন। বিশ্বাসঘাতকতার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর আলজাজিরা।

বরখাস্ত হওয়া দুই জেনারেল হলেন- আন্দ্রেই নাউমভ এবং সের্হি ক্রিভোরুচকো। তারা দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ সদস্য ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যম।

দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি বলেন, ‘এই দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তাদের জন্মভূমি কোথায় তা নির্ধারণ করতে পারেননি। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্য প্রদর্শন করে নেওয়া সামরিক শপথ লঙ্ঘন করেন। তাদের অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বরখাস্ত করা হবে।’

এদিকে ইউক্রেনের পর্ব অঞ্চল ডনবাসে রাশিয়ার সেনাবাহিনী শক্তিশালী হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। এজন্য রুশ সেনাবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এর পরপরই রাশিয়ার উপর ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেন ন্যাটো সদস্য না হওয়ায় সরাসরি যুদ্ধে জড়ায়নি কোনো পক্ষ। যদিও ইউক্রেনে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্ররা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর