বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। দেশটির ব্রায়ানস্ক, তাম্বভ, ওরিওল এবং মস্কো অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা জানায়, ‘মঙ্গলবার রাতে চালকবিহীন আকাশযান ব্যবহার করে রাশিয়ার মাটিতে অবস্থিত বিভিন্ন স্থাপনায় সন্ত্রাসী হামলা চলানোর চেষ্টা করা হয়। তবে কিয়েভ সরকারের প্রচেষ্টা দেশটির প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। এ সময় দায়িত্ব পালনরত রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তাম্বভ, ওরিওল এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে চলা ইউক্রেনের মনুষ্যবিহীন চারটি আকাশযান ধ্বংস করে।’

এর আগে, মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রে ক্লিচকভ তার অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার খবর জানান।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর