শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইউজিসি প্রফেসর হলেন শরীফ এনামুল, সজল কৃষ্ণ ও সুলতান ভূঁইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
ইউজিসি প্রফেসর হলেন শরীফ এনামুল, সজল কৃষ্ণ ও সুলতান ভূঁইয়া


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের তিনজন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া।

আগামী দু’বছরের জন্য ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে এ তিন বিশিষ্ট গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে তাদের মেয়াদকাল গণ্য হবে। তারা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।

সম্প্রতি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত একটি অফিস আদেশ ইউজিসি আজ প্রকাশ করেছে।

‘ইউজিসি প্রফেসর’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক/গবেষকদের ‘ইউজিসি প্রফেসর’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেড প্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসর’রাও একই সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ও অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর