বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউরোজোনে মুদ্রাস্ফীতি ৮.৬ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২০৭ সময় দেখুন
ইউরোজোনে মুদ্রাস্ফীতি ৮.৬ শতাংশ


আন্তর্জাতিক ডেস্ক

এবার ইউরোজোনভুক্ত কোনো দেশই মুদ্রাস্ফীতির যন্ত্রণা থেকে রেহাই পায়নি। মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা দেশগুলো এবার বড় সংকটে পড়েছে। ইউরোজোনে গত জুনে মুদ্রাস্ফীতি ৮.৬ স্পর্শ করেছে। এর আগে গত মে মাসে মুদ্রাস্ফীতি ছিল ৮.১ শতাংশ। জ্বালানি তেল-গ্যাসের দর বৃদ্ধি অব্যাহত থাকায় মুদ্রাস্ফীতির বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বড় ঝুঁকির মুখে পড়েছে ইউরোপের অর্থনীতি।

ইউরোপে জ্বালানির দর এক বছরে ৪১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতে ইউরোপে রুশ গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সহসাই জ্বালানি তেলের দর কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

শাকসবজি এবং ফলের মতো অপ্রক্রিয়াজাত খাদ্যের দরও ১১.১ শতাংশ বেড়েছে। গ্যাসের উচ্চ দামে সারের দর এবং পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় এসব খাদ্যপণ্যের দর বেড়েছে।

ইউরোপের বাল্টিক দেশগুলোর অর্থনীতি দরবৃদ্ধির প্রভাবে অস্থির হয়ে উঠেছে। এস্টোনিয়ায় খাদ্যপণ্যের দর বেড়েছে ২২ শতাংশ, লিথুয়ানিয়া ২০.৫ শতাংশ এবং লাটভিয়ায় ১৯ শতাংশ। এসব দেশকে জ্বালানি চাহিদা মেটাতে প্রায় পুরোটাই আমদানির উপর নির্ভর করতে হয়।

ইউরোপের বড় দেশগুলোর মধ্যে দুই অঙ্কের মুদ্রাস্ফীতিতে প্রথম পৌঁছেছে স্পেন। সেদেশে জুনে মুদ্রাস্ফীতি ১০ শতাংশ স্পর্শ করেছে। তবে অন্যান্য বৃহৎ অর্থনীতির মধ্যে জার্মানির মুদ্রাস্ফীতি গত মে মাসে ৮.৭ এর তুলনায় জুনে কিছুটা হ্রাস পেয়ে ৮.২ হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে মাল্টা ৬.১ ও ফ্রান্সের ৬.৫ মুদ্রাস্ফীতি সবচেয়ে কম। ফ্রান্সের বিদ্যুতের সিংহভাগ পারমাণবিক উৎস থেকে সরবরাহ করা হয়। ফলে দেশটি গ্যাসের দামের অস্থিরতা থেকে কিছুটা রেহাই পেয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর