রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

ইনস্টাগ্রাম রিলস সেভের সহজ উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ সময় দেখুন
ইনস্টাগ্রাম রিলস সেভের সহজ উপায়


প্রযুক্তি ডেস্ক বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় ফিচার হলো ইনস্টাগ্রাম রিলস (Reels)। স্ক্রল করার সময় অনেক মজাদার বা প্রয়োজনীয় ভিডিও আমাদের নজরে আসে, যা পরবর্তীতে দেখার জন্য আমরা সেভ করে রাখতে চাই। তবে কপিরাইট ও নিরাপত্তার কারণে অন্য কারো রিলস সরাসরি গ্যালারিতে ডাউনলোডের সুযোগ দেয় না প্ল্যাটফর্মটি।

তবে সহজ কিছু নিয়ম মেনে আপনি পছন্দের রিলসগুলো নিজের সংগ্রহে রাখতে পারেন। আসুন জেনে নেই ইনস্টাগ্রাম রিলস সংগ্রহ করার নিরাপদ কিছু উপায়…

১. নিজের তৈরি রিলস ডাউনলোড

আপনি যদি নিজের আপলোড করা কোনো রিল গ্যালারিতে নিতে চান, তবে প্রক্রিয়াটি অত্যন্ত সহজ:

* প্রথমে আপনার পছন্দের রিলটি ওপেন করুন।

* ভিডিওর পাশে থাকা ‘থ্রি-ডট’ (Three-dot) মেনুতে ক্লিক করুন।

সেখান থেকে ‘Download’ অপশনটি নির্বাচন করলেই ভিডিওটি সরাসরি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

২. অন্যের রিলস সেভ বা বুকমার্ক করা

অন্যের তৈরি রিলস সরাসরি ডাউনলোড না করে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতরেই জমা রাখা যায়। এটি সবচেয়ে নিরাপদ ও আইনি পদ্ধতি:

* রিলসটি দেখার সময় ডান পাশে থাকা ‘Save’ বা বুকমার্ক আইকনে ট্যাপ করুন।

* পরবর্তীতে আপনার প্রোফাইলের ‘Saved’ অপশনে গিয়ে ভিডিওটি যেকোনো সময় দেখে নিতে পারবেন।

৩. কপিরাইট ও ক্রিয়েটরের অনুমতি

ইনস্টাগ্রামের নীতিমালা অনুযায়ী, কারো কনটেন্ট অনুমতি ছাড়া ডাউনলোড বা পুনরায় আপলোড করা দণ্ডনীয়। কোনো ভিডিও বিশেষ প্রয়োজনে লাগলে সরাসরি ক্রিয়েটরকে মেসেজ দিয়ে অনুমতি নেয়া উচিত। অনেক ক্ষেত্রে ক্রেডিট দেওয়ার শর্তে নির্মাতারা মূল ভিডিওটি শেয়ার করেন।

সতর্কতা: ইন্টারনেটে রিলস ডাউনলোডের জন্য অনেক থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইট পাওয়া যায়। তবে এগুলো ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি বা ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি থাকে। তাই নিরাপত্তার স্বার্থে ইনস্টাগ্রামের নিজস্ব ফিচার ব্যবহার করাই ভালো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom