বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইন্দোনেশিয়ার ইসলামিক সংগঠনের প্রধানের পদত্যাগের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন
ইন্দোনেশিয়ার ইসলামিক সংগঠনের প্রধানের পদত্যাগের দাবি


বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)-এর চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফের পদত্যাগ দাবি উঠেছে। অভিযোগ উঠেছে, তিনি গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সমর্থক এক মার্কিন গবেষককে সংগঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রয়টার্সের একটি নথিতে উল্লেখ করা হয়েছে, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে; অন্যথায় তাকে পদচ্যুত করা হবে। আমন্ত্রিত গবেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে নিয়মিত লেখা প্রকাশ করেন। এ ঘটনায় আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

ডেভিড বারকোভিটজ এনইউ আয়োজিত একটি সেমিনারেও বক্তব্য দিয়েছেন। স্টাকুফ জানিয়েছেন, আমন্ত্রণটি ভুলবশত হয়েছে এবং তিনি গাজায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানান।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত এনইউ’র সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দেশটি গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সরব ভূমিকা পালন করছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর