বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইন্দোনেশিয়ায় বাইডেন-পুতিন বৈঠকের সম্ভাবনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দেখুন
ইন্দোনেশিয়ায় বাইডেন-পুতিন বৈঠকের সম্ভাবনা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইন্দোনেশিয়ায় আসন্ন জি-২০ সম্মেলনে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক সাইডলাইন বৈঠক হতে পারে। রুশ টেলিভিশনে সাক্ষাৎকারে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওয়াশিংটন এধরনের একটি বৈঠক চায়। মস্কোও এ ব্যাপারে ইতিবাচক হতে পারে।

সার্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা কখনই বৈঠকের বিপক্ষে নই। যদি এমন প্রস্তাব আসে (বাইডেন-পুতিন বৈঠক) আমরা সেটা বিবেচনা করব।’ তবে তিনি জানান, এখনও যুক্তরাষ্ট্রের তরফ থেকে এরকম কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে আলোচ্যসূচিতে প্রধান বিষয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ইউক্রেন জি-২০ জোটের সদস্য নয়। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন। এবারের সম্মেলনে ভ্লাদিমির পুতিন যোগ দেবেন কি না সে ব্যাপারে অনিশ্চয়তা ছিল। তবে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এবারের সম্মেলনে সশরীরে যোগ দেবেন।

শুরুতে সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দেন জো বাইডেন। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এ বিষয়টি ভেবে দেখা হবে।’ বাইডেনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মূলত ল্যাভরভ মস্কোর অবস্থান জানিয়েছেন।

তবে ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, আমাদের কাছে এখনও ওয়াশিংটনের তরফ থেকে এমন কোনো প্রস্তাব আসেনি। যদিও ওয়াশিংটন কিছু পদক্ষেপ নিয়েছে তবে তা পূর্নাঙ্গ প্রচেষ্টা নয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর