বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইন্দোনেশিয়ায় ভ্যাকসিন নেওয়া ১২ চিকিৎসকের করোনার মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
ইন্দোনেশিয়ায় ভ্যাকসিন নেওয়া ১২ চিকিৎসকের করোনার মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভ্যাকসিন নেওয়া ১২ জনেরও বেশি চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) মারা গেছেন। দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে করোনার নুতন ভ্যারিন্টের তীব্র সংক্রমণ দেখা দিয়েছে। এমনকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। খবর আলজাজিরা।

শনিবার (২৬ জুন) দেশটিতে নতুন করে ২০ লাখ পাঁচ হাজার করোনার রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহে যা ছিল ২৭ কোটি (২৭০ মিলিয়ন)। এছাড়া জাকার্তাসহ আশপাশের উচ্চ সংক্রমণ ছড়িয়ে পড়া শহরগুলোতে হাসপাতালে রোগী ভর্তির হার ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার স্বাস্থ্যকর্মী করোনায় প্রাণহারিয়েছেন। গতকাল শুক্রবার (২৫ জুন) দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, আক্রান্তদের মধ্যে ৪০১ জন চিকিজৎসক রয়েছেন। এর মধ্যে ১৪ জন চিকিৎসক পুরোপুরো ভ্যাকসিন নিয়েছিলেন।

দেশটির করোনা প্রতিরোধ কমিটির প্রধান মোহাম্মদ আদিব খুমাইদি জানান, করোনায় আক্রান্তদের মধ্যে আর কেউ ভ্যাকসিন নিয়েছিলেন কি না— তা খতিয়ে দেখতে তথ্যগুলো আবারও পর্যালোচনা করা হচ্ছে।

স্বাস্থ্যকর্মীসহ অন্যান্যদের মাঝে আবারও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া চীনের উৎপাদিত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যখন আগামী বছর থেকে ১৮ কোটি নাগরিককে ভ্যাকসিন প্রয়োগের জন্য চীনের ওপর ইন্দোনেশিয়া।

চলতি মাসে দেশটির সেন্ট্রাল জাভা প্রদেশে ৩০০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেলেন। তাদের মধ্যে ১২ জনেরও অধিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

দেশটিতে নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে। যা সর্ব প্রথম ভারতে শনাক্ত করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই প্রতেবেদনে বলা হয়, দেশটির রাজধানী জাকার্তার হাসপাতালগুলোতে করোনার রোগীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে অতিরিক্ত রোগীদের চাপ সামাল দিতে হাসপাতালগুলোর বাহিরে জরুরি ভিত্তিতে তাবু নির্মাণ করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর