বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইপসা কক্সবাজার আঞ্চলিক অফিসের উদ্যোগে ইপসা’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৮৮৫ সময় দেখুন
ইপসা কক্সবাজার আঞ্চলিক অফিসের উদ্যোগে ইপসা’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮১ সাল থেকে ১৯৯০ সালকে “যুব দশক” ও ১৯৮৫ সালকে “আন্তর্জাতিক যুব বর্ষ” ঘোষনা করে। উন্নয়ন কর্মসূচীতে যুবকদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচারনার ব্যবস্থা নেয়া হয়। এমনি প্রেক্ষাপটে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কয়েকজন সমাজ সচেতন যুবক একটি উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই “১৯৮৫ সালের ২০ মে, সচেতন যুবকদের সক্রিয় উদ্যোগে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন “ইপসা” (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন)’র উন্নয়ন কর্মসূচীতে অংশগ্রহণের পদযাত্রা শুরু হয়।“

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন “ইপসা” (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন)৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলঃ ধারণা পত্র উপস্থাপন,ইপসা’র ৩৬ বছর অগ্রগতি উপস্থাপন, আলোচনা সভা, ইপসার উত্তরোত্তর সাফল্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত, প্রধান কার্যালয়ের সাথে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ।

আজ বৃহস্পতিবার ২০ মে, ২০২১ বিকেল তিনটায় কক্সবাজার কার্যালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচীসমূহ পালন করা হয়।কর্মসূচীর অংশ হিসেবে এক আলোচনা সভা কক্সবাজার কার্যালয়ের হল রুমে ইপসার উপ-পরিচালক ও কক্সবাজার আঞ্চলিক প্রধান খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইপসার কক্সবাজার ফোকাল পার্সন জনাব মোহাম্মদ হারুনের সঞ্চালনায় ধারণা পত্র উপস্থাপন করেন জনাব নাজমুল বরাত রনি,(প্রোগ্রাম কোর্ডিনেটর ট্রেনিং এন্ড ক্যাম্পেইন), ইপসা; ইতিহাসের খসড়া থেকে (ইপসা’র এগিয়ে যাওয়ার গল্প) পাঠ করে শুনান মোঃ জসিম উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক, শুভেচ্ছা বক্তব্য রাখেন-এনায়েত মওলা, ফাইনান্স ম্যানেজার, ইপসা; ডঃ সৌরভ সাখায়াত, প্রকল্প ব্যবস্থাপক, হোসনে আরা রেখা, প্রকল্প ব্যবস্থাপক, জয়নাল আবেদিন, প্রকল্প ব্যবস্থাপক, আবু তাহের প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ইপসা চট্টগ্রামের গণমানুষের কণ্ঠস্বর। মানুষের জীবন মানের স্থায়িত্বশীল উন্নয়নে ইপসা’র প্রতিটি কার্যক্রম সকলের কাছে আজ প্রশংসিত এবং গ্রহণযোগ্য। আগামী দিনেও ইপসা যাতে আরও ব্যাপক পরিধি নিয়ে উন্নয়ন কার্যক্রমকে সফলতার সাথে তরান্বিত করতে পারে তার জন্য সকলের সহযোগিতা এবং আন্তরিকতা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এরপর প্রধান কার্যালয়ের সাথে কক্সাবাজার ইপসা আঞ্চলিক অফিস থেকে ফেসবুক লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করা হয়। ফেসবুক লাইভ শেষে কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

কর্মসূচীর সমাপনীতে ইপসা’র উত্তরোত্তর সাফল্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আঞ্চলিক প্রধান ও উপ পরিচালক খালেদা বেগম দিনের সমাপনীতে সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন। ইপসা’র ৩৬ বছর প্রতিষ্ঠার কর্মসূচীতে বিভিন্ন প্রকল্পের সহকর্মীবৃন্ধ ও শুভাকাক্ষীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর