শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ সময় দেখুন
ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সিদ্ধান্তটি ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়।

বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন— অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ এবং আফসানা পারভীন তিনা। সতর্ক বার্তা পেয়েছেন একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না।

জানা গেছে, ১২ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল পত্রিকার শিক্ষার্থী সাংবাদিকদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পর উপাচার্য গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি মারা, আরিফ বিল্লাহ-এর মোবাইল রিসেট ও মেডিকেল সেন্টারে ফেলে রাখা, এবং সাধারণ শিক্ষার্থীদের বরাতে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘সিন্ডিকেটে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে তা জানানো হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর