বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইবির সেরা বিতর্কিক ছিলেন নওরীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৫১ সময় দেখুন
ইবির সেরা বিতর্কিক ছিলেন নওরীন


ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::

ভবনের ছয় তলা ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত। মঙ্গলবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাভারের আশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নওরীন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। সেই সাথে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেরা বিতর্কিক। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার। তিনি জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিলো।

এর আগে, গত ২১ জুলাই চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন। বিয়ের পর তার স্বামীর সাথে  ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে থাকতেন তিনি। সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিলো। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারো অভিযোগ নেই। কি কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর