শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News ‘I’m Not That Kind Of A Person’: Rashmika Mandanna Says She’s Uncomfortable With Bikini Looks And Skin Show | Bollywood News সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ইবির ১১তম মেধাতালিকার ভর্তি ১২ ফেব্রুয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ সময় দেখুন
ইবির ১১তম মেধাতালিকার ভর্তি ১২ ফেব্রুয়ারি


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১১ তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় নতুন বিষয়প্রাপ্তদের ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি সম্পন্ন করতে হবে। এ ছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন রাত ১২ টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে।

এর আগে ৮ ও ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১১ তম মেধাতালিকায় এ ইউনিটে ৮ হাজার ৪০৯, বি ইউনিটে ৩ হাজার ৩৪ ও সি ২ হাজার ১০৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্ত হয়েছেন।

এদিকে দশম মেধা তালিকা পর্যন্ত চূড়ান্ত ভর্তি শেষে ২০২০টি আসনের মধ্যে ৪৮১ আসন খালি ছিল। এ সব আসন পূরণের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর