বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইমরান খানের বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ফের গ্রেফতারের আশঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
ইমরান খানের বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ফের গ্রেফতারের আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের লাহোরের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। এতে ফের গ্রেফতারের হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী নিজেই।

তিনি জানান, পুলিশ তার লাহোরের জামান পার্কের বাসভবন ও আশ-পাশের রাস্তা ঘিরে রেখেছে। যেকোনো সময় তাকে আবার গ্রেফতার করা হতে পারে। খবর আল-জাজিরার।

বুধবার (১৭ মে) রাতে টুইট বার্তায় এ আশঙ্কার কথা জানিয়েছেন ইমরান খান। তিনি জানান, প্রিজন ভ্যান নিয়ে ২০০ পুলিশ তার বাড়ির চারপাশ ঘিরে অবস্থান নিয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী টুইটে লেখেছেন, ‘সম্ভবত নতুন করে গ্রেফতার হওয়ার আগে এটাই আমার শেষ টুইট।।’

এর আগে, ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে দুই সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের সেই আদেশ অনুযায়ী ওই মামলার প্রধান আসামি ইমরান খানের জামিনের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত। বুধবার (১৭ মে) পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত ফের বাড়ানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৬ মে) ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর পিটিশনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার গওহর। বুধবার সেই পিটিশনের ওপর শুনানি হয়। শুনানিতে পরক্ষোভাবে পিটিশনকে সমর্থন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল এবং ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গীর জাদুন জানান, আলোচিত এই মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে আরও সময় প্রয়োজন রাষ্ট্রপক্ষের।

শুনানি শেষে বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী ৩১ মে পর্যন্ত আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর