বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১১ সময় দেখুন
ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হুতিদের লক্ষ্য করে  হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।

দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র সোমবার (১১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

হুতি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা এবং রাসইসা বন্দরে ১৭বার বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ওই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারালেন।

এবার হুতিদের লক্ষ্য করে হামলাটি এমন এক সময় চালানো হলো যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

এদিকে ব্রিটেন এবং মার্কিন জোটসহ অন্যরা হুতিদের ওপর হামলা চালানোর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচারণা আরও বেড়েছে।

গত বুধবার এডেন বন্দরের উপকূলে বারবাডোস পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় হুতিরা। ওই হামলায় জাহাজের তিন ক্রু নিহত হন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর